দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী যৌথ অভিযানের সময় পালানোর চেষ্টা করা এক গাঁজাসেবীকে আটক করতে গেলে তার কামড়ে দুই যুবক আহত হয়েছেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযুক্তকে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করেন।
বুধবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন।
গ্রেপ্তার মনজু আলম (৫৫) উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবি যৌথভাবে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মনজু আলমের বাড়ি থেকে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজা গাছ জব্দ করা হয়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় দুই যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় মনজু তাদের হাতে কামড় দিয়ে আহত করে পালানোর চেষ্টা করেন।
পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়।
অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানির কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এএসপি মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত থাকবে।
যে আই